নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিত ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেছেন।
(৪ ফেব্রুয়ারি) বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার নেতৃত্বে উপজেলার পিতলগঞ্জ মণিপাড়া ৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম,ওয়ার্ড যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা কামাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিজয়ী করতে একসাথে ভোট দিতে যাবেন। ধানের শীষ তথা রূপগঞ্জের সুযোগ্য নেতা ও জনপ্রতিনিধি পেতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, অভিজ্ঞ রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে বিজয়ী করতে হবে।
এফপি/জেএস