Dhaka, Sunday | 15 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ২৮০)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে বারাদী সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি এবং ঘটনাস্থলেই মারা যায়। সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চঞ্চল বলেন, ঘটনাটি শোনামাত্রই আমি ঘটনাস্থলে ছুটে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝