Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

বাগাতিপাড়ায় গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ১২৪)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে নাটোরের বাগাতিপাড়ায় ভাতা ভোগীদের নিয়ে অবহিতকরণ সভা ও লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এবং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশেক এসবি সাত্তার ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুপ চক্রবর্ত্তী প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, গণভোট ২০২৬ সফল করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন ও নির্বাচন সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝