Dhaka, Sunday | 15 March 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 March 2026 | English
শেষ হচ্ছে একুশে বইমেলা
দেশের তিন ট্রেনে ‘স্টারলিংক’-এর ফ্রি ওয়াইফাই চালু
আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
শিরোনাম:

জকসু নির্বাচনে ২০ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রিয়াজুল

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ৪৯)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে।

প্রথমদিকে ভিপি পদে ছাত্রদল-সমর্থিত  ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে থাকলেও ২০টি কেন্দ্রের ফলাফলে ৮২ ভোটে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচন কমিশন ফল ঘোষণা শুরু করে। বিকেল পর্যন্ত ঘোষিত ২০টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৪৭০ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব পেয়েছেন ২৩৮৮ ভোট। এতে রিয়াজুল ইসলাম ৮২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝