Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
একদিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
শিরোনাম:

ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, দু’কূলই হারাবেন: আজহারুল ইসলাম

প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ১০৬)

জামায়াত ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নন। জামায়াতে ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, দুই কূলই হারাবেন।

তিনি যশোর-২ আসনে জামায়াত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ফরিদ ইংল্যান্ডের ৩০ বছরের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষকে সেবা করতে। রোববার বিকেলে যশোরের চৌগাছায় যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন,  জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতি মুক্ত করবে। এ দেশটা গরীব দেশ না, সম্পদশালী দেশ। আমাদের দেশে চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

এটিএম আজহারুল ইসলাম তিনি বলেন, আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। একটি না তিনটি ফাঁসি। ২৪শের আন্দোলনে, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। সেই আন্দোলনের পরে আমি মুক্ত হয়েছি। অনেকেই বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আপনারা দুর্নীতি করবেন না তার প্রমাণ কি? আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছে সেখানে সবাই খুঁজে কোনো দুর্নীতির প্রমাণ করতে পারে নাই।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ৩ থেকে ৫ বছরের মধ্যে বেকারত্ব দূর করবো। দেশে বছরে ৫০ হাজার কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে।

জামায়াতের নায়েবে আমীর একটি রাজনীতিক দলের সমালোচনা করে বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আপনারা দেখেছেন, আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। সারাদেশে দাড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে। আমরা পরিস্কার বলতে চাই, আমরা কারও উপর হামলা করবো না। তবে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবে না।

জামায়াতের এই নেতা বলেন, যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে, আমাদেরও দুই হাত আছে। আমরা প্রতিহত করবো।

চৌগাছা উপজেলার জামায়াতের আমীর গোলাম মোর্শেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, যশোর-২ আসনের জামায়াতপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রমুখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝