Dhaka, Sunday | 15 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

জুরাছড়ি সেনা জোন কর্তৃক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:১৭ পিএম  (ভিজিটর : ২৭৬)

জুরাছড়ি উপজেলার একমাত্র কলেজ “শলক কলেজ” এর এইচএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণদের সেনা জোনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) যক্ষাবাজার ক্যাম্পে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর ফয়সাল মাহমুদ অনিক, পিএসসি, যক্ষাবাজার ক্যাম্প কমান্ডার মেজর মুহম্মদ সিফাত রায়হানসহ জোনের অন্যান্য ক্যাম্প কমান্ডারগন, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেস চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোরশেদ আলম, জুরাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদ্যুমা ইউনিয়ন চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, মৈদং ইউনিয়ন চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, শলক কলেজ এর অধ্যক্ষ রোকসানা জাহান সুমি, শলক কলেজ সভাপতি সুরেশ চাকমাসহ এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিগন।

সংবর্ধনা অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান, পিএসসি বলেন, “দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কোন বিকল্প নেই, বিশেষকরে দূর্গম পাহাড়ি এলাকায় অপ্রতুল সুযোগ সুবিধার জন্য এটা অনেক কষ্টকর হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পাহাড়ি জনপদের উন্নয়নের স্বার্থে। অত্র এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরো বলেন, “অত্র বছরে শলক কলেজের ফলাফল আশানুরূপ হয়নি, আগামী বছর কিভাবে শতভাগ কৃতকার্য হওয়া সহ শিক্ষার মানোন্নয়ন করা যায় তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।”

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে জুরাছড়ি জোনের পক্ষ থেকে ক্রেস্ট ছাড়াও নতুন বই এবং পড়ালেখার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় শলক কলেজের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগন সংবর্ধনা প্রদান করার জন্য জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝