Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

আন্তঃস্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম  (ভিজিটর : ২৭৮)

নেত্রকোনার আটপাড়ায় ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১ টায় উপজেলা খেলার মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ৷ এর আগে খেলার মাঠে তেলিগাতী বিএনএইচ কে একাডেমি এবং পাহাড়পুর উচ্চ ফুটবল খেলায় অনুষ্ঠিত হয় ৷ খেলায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে পরাজিত করে তেলিগাতী বিএইচকে একাডেমী জয়ী হয় ৷

বালিকা খেলায় মঙ্গলসিদ্ধ শান্তি ময়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শামছুউদ্দিন মেমোরিয়াল রানার্স আপ হয়। পরে বিজয়ী দল এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম (লিটন), বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ ফারাস, তেলিগাতী বিএনএইচ কে একাডেমীর প্রধান শিক্ষক ইকবাল নূর লাভলু, মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া কবীর, ইকোরাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম,নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল করিম হীরা,পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এবায়েত মানিক, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর। সাবেক ছাত্রনেতা ও ক্রীড়াবিদ রাসেল তালুকদার।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝