Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১:০৮ পিএম  (ভিজিটর : ১৬৭)
ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অনুষ্ঠানস্থল ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে স্থগিতের ঘোষণা দেয়া হলেও কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শুরু করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলায় রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির রেকোর্ডিং অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠান স্থগিতের আগ মুহূর্তে ‘ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত জানান, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হল না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখ খানেক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে কর্তৃপক্ষ। তবে এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সেখানে মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোঁড়াছুঁড়ি করেছে। এতে কেউ আহত হয়নি।

এ বিষয়ে কথা বলতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝