Dhaka, Tuesday | 23 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 23 June 2026 | English
মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
শিরোনাম:

২২ এপ্রিল প্রকাশিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ৩০০)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১৯ এপ্রিল)। খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ফলাফল প্রকাশিত হবে।

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা ফলাফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরী হয়ে গেছে। আজকে সকালে বিদ্যুৎ ছিলো না। তবে এখন ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র  ৯ হাজার ৯ শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭হাজার ৬ শত ৪৬ জন এবং ‘এ’ ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে উপস্থিত ছিলো ২১ হাজার ৯ শত ৯৯ জন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝