Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
পবিত্র আশুরা আজ
শিরোনাম:

বগুড়ায় শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ পিএম  (ভিজিটর : ৭৩)

বগুড়ার আদমদীঘিতে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আরাফাত মৃধা (২৪) নামের এক যবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এই দন্ড প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত আরাফাত মৃধা নওগাঁ সদরের ভবানী নগরের এমদাদুল হক মৃধার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুর  ১টার দিকে আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চবিদ্যালয়ের জনৈক পরীক্ষার্থীকে উত্যক্ত (ইভটিজিং) করছিল। এমন খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে উক্ত ইভটেজার আরাফাত মৃধাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উল্লেখিত আদেশ দেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন দন্ডপ্রাপ্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝