Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পবিত্র আশুরা আজ
শিরোনাম:

কুষ্টিয়ায় সাড়ে ১১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৪ এএম  (ভিজিটর : ৬)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রামকৃষ্ণপুর ও পশ্চিম ধর্মদহ বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের চাইডোবা মাঠ ও পশ্চিম ধর্মদহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ, ২৮৪ বোতল নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৬৪৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫শ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ লাখ টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝