Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

মাদারীপুরে তিন সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৪২ পিএম  (ভিজিটর : ৪৮৩)

মাদারীপুরের শিবচরের  সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে তিন সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা ঘটেছে। শিবচরের বিএনপির নেতা ইয়াজ্জেম হোসেন রোমানের হুকুমে সন্ত্রাসীদের একটি দল এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাংবাদিকদের পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) শিবচরের শেখপুর বাসস্টপে এই হামলার ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে হাট-বাজারের ইজারা আহ্বান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে শিবচর বিএনপির নেতা দাবী দার ইয়াজ্জেম হোসেন রোমান শেখপুর হাট ইজারা পায়। কিন্তু সরকারের ধার্যকৃত ইজারার টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে হাট দখল করেন। সাতটি মুরগীর দোকান থেকে সাত লক্ষ টাকা দাবি করে রোমানের নেতৃত্বে কালাম সিপাই, মিলন মাদবর সহ আরো কয়েকজন।

এ ঘটনায় স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি জাতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে আলোচিত হয়ে উঠে সংবাদটি। সংবাদ প্রচারিত হওয়ায় বিএনপির নেতা দাবী দার ইয়াজ্জেম হোসেন রোমান ও তার বাহিনীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। কয়েকবার মোবাইলে সংবাদের জের ধরে সাংবাদিকদের হুমকি প্রদান করেন।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে সাংবাদিক মীর ইমরানের মোটরসাইকেল গতিরোধ করা হয়। এরপর মীর ইমরান সহ তার সাথে থাকা আরো দুই সাংবাদিক সাইদুর রহমান শওকত, নাজমুল হোসাইনের উপর সন্ত্রাসী  হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় সাংবাদিকরা উদ্ধার হয়।

আহত সংবাদকর্মীরা হলেন- মীর ইমরান, নাজমুল হোসাইন, সাইদুর রহমান শওকত। পরে তারা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় ওই সংবাদকর্মীদের পক্ষে মীর ইমরান বাদী হয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কালাম সিপাহী সাংবাদিকদের মটরসাইকেলের গতিরোধ করে চাবি ছিনিয়ে নেয়। এসময় কালাম সিপাই উত্তেজিত হয়ে বলে আমাদের বিরুদ্ধে নিউজ করার স্বাদ মিটিয়ে দেব। এরপরই সাংবাদিকদের উপর মারধর শুরু হয়। এছাড়া, মোবাইল, মানিব্যাগ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্পদ কেড়ে নেয়া হয়।

এবিষয়ে জানতে কালাম সিপাইর মুঠোফোনে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সংবাদ কর্মী মীর ইমরান বলেন, আমি একটি সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলাম। পিছন থেকে কালাম সিপাই আমাকে দেখে দ্রুত তার হোন্ডা নিয়ে আমাকে গতিরোধ করে। হামলা করে। আমি এই ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবী করছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রতন শেখ বলেন, সাংবাদিকদের উপর হামলার একটি অভিযোগ পাওয়া গেছে আমরা এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, অপরাধীদের কোন ছাড় নয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝