Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৩১ পিএম  (ভিজিটর : ৬৭)

“পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ী কুড়িগ্রামের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে ফুলবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ শাহিনুর রহমান শিপন, আরএমও ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ রতন আহমেদ, ডাঃ শাবনাজ পারভিন মুন্নী, ইসরাত জাহানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সবৃন্দ।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝