Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ১৩১)

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬। সোমবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ, জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, স ম আব্দুল্লাহ আল মামুন, মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করেছে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনলাইনে পাওয়া যাওয়ায় জনগণের হয়রানি কমছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে।

মেলায় আগত দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অনলাইনভিত্তিক ভূমি সেবা গ্রহণের নিয়ম-কানুন সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত চলবে এ ভূমিমেলা। মেলায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝