Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

লালমনিরহাটে মউশিকের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ২৪৬)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ, বেতন বৃদ্ধি, প্রকল্প স্থায়ীকরণ, আউট সোর্সিং নিয়োগের প্রক্রিয়া বাতিল, শিক্ষক তহবিল গঠনসহ ৫দফা দাবীতে লালমনিরহাটে মউশিকের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে বিক্ষোভ শেষে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের ৫দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান।

মউশিকের জেলা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অন্যানের মধ্যে মউশিকের জেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সদর উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, হাতীবান্ধা উপজেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ, জেলা কমিটির অর্থ সম্পাদক এরশাদ হোসেন, জেলা কমিটির সদস্য রোমানা আক্তার, আতাউর রহমান, জাকিয়া সুলতানা, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, লুৎফর রহমান বক্তব্য রাখেন।

মানববন্ধনে ৮ শতাধিক শিক্ষক, ফিল্ড সুপারভাইজার, সাধারন ও মডেল কেয়ারটেকার উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝