Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

লালমনিরহাটে ব্যবসায়ীদের ওপর হামলা, ১৭ দোকানে ভাঙচুর-লুটপাট

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ২:৫৭ পিএম  (ভিজিটর : ২০০)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এসময় দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যবসায়ীরা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন—মোজাম খা, মশিউর রহমান, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, মতিউল ইসলাম ঝন্টু, মকসুদার রহমান, জিয়ারুল ইসলাম, আব্দুর রশিদ, রিয়াজুল ইসলাম, বুলু মিয়া, ভুট্টা, জাহাঙ্গীর হোসেন, একাব্বর মিয়া, ফরিদুল ইসলাম, আবু সায়েম, নয়ন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর কথা কাটাকাটি হয়। পরে একদল মানুষ লাঠি নিয়ে ব্যবসায়ী মিন্টুর ওপর আক্রমণ করে।

এ ঘটনায় মিন্টুসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝