Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
শিরোনাম:

ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ১৩৪)

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বণিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে ফুলবাড়ী বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনের অংশগ্রহণ  এ দোয়া ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ফুলবাড়ী বাজারের  সকল ব্যবসায়ীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ফুলবাড়ীতে বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা বিএনপির  সদস্য সচিব  আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, ফুলবাড়ীতে বণিক সমিতির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য  ইসমাইল হোসেনসহ আরো অনেকে। এসময় বিএনপি, এনসিপি  ও জমায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। এমন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে।অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝