Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটগ্রহণ শুরু, পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম  (ভিজিটর : ৮১)

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

ভোটগ্রহণ শুরুর পর সকাল ৭টা ৩৫ মিনিটে নিজ এলাকার জেলা শহরের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সকাল ৯টার দিকে তার নিজ এলাকা শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪৩৭ জন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রামকানাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি ছাড়া অন্য কোনো দলের পোলিং এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। ভোটগ্রহণ শুরুর প্রায় ৪৫ মিনিট পর সকাল সোয়া ৮টার দিকেও সাতটি বুথের কোনো বুথে অন্য দলগুলোর পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, প্রায় সাড়ে তিন হাজার ভোটারের জন্য ওই কেন্দ্রে সাতটি বুথ স্থাপন করা হয়েছে। একটি দলের সাতজন পোলিং এজেন্ট ভোট শুরুর আগেই উপস্থিত থাকলেও সকাল সোয়া ৮টা পর্যন্ত অন্য কোনো দলের এজেন্ট কেন্দ্রে আসেননি।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার সময় কিছু ভোটারের উপস্থিতি দেখা গেলেও পরে ভোটার সংখ্যা কমে যায়। সোয়া ৮টার দিকে একজন-দুজন করে ভোটার কেন্দ্রে আসতে দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে মোট ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৬২০ জন, বিজিবির ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র‍্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝