Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

সংগীতের ভাষায় ভোটের আহ্বান, জাসাসের ব্যতিক্রমী প্রচারণা

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম  (ভিজিটর : ১৭৩)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাসাসে  কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা নেতৃবৃন্দ।

প্রচারণায় দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের মাধ্যমে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুড়িগ্রাম দুই আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাসাস আহবায়ক জাকি মোহাম্মদ আহসান হাবিব সজীব, ফুলবাড়ী উপজেলা জাসাস এর আহবায়ক নাজমুল হাসান, জাসাস সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

এ সময় জাসাসের নেতাকর্মীরা বলেন, গণসংগীত মানুষের হৃদয়ে সহজে পৌঁছে যায়, তাই সংগীতের ভাষায় জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝