Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ২১০)

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে ৭১’স্মৃতি বিজড়িত ভুতছাড়া জুড়াবান্ধা বধ্যভূমি ঘুঁঘুঁরথানে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় দিবসের আলোচনা ও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সহকারি কমিশনার ভুমি অঙ্কন পাল, থানা পুলিশের পরিদর্শক ওসি নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া এদিন সন্ধ্যায় শহীদবাগে ৭১’স্মৃতিময় ভুতছাড়া জুড়াবান্দা ঘুঁঘুঁরথান বধ্যভুমিতে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝