Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৪২ এএম  (ভিজিটর : ১২৩)

নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। সিফাত কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদরাসার হেফজখানার নিয়মিত ছাত্র ছিল।


শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দা হাতে নিয়ে বাড়ির আঙিনায় থাকা নারিকেল গাছে ডাব পারতে উঠে সিফাত। একপর্যায়ে দা দিয়ে ডাবের ছড়ি কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। মুহূর্তেই পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিফাত। পরে গাছেই আটকে থাকে সিফতের লাশ।


খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সিফাতের মরদেহ গাছ থেকে নামিয়ে আনে।


কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝