নেত্রকোণায় শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সংবাদকর্মীদের সাথে জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা সোমবার (২৯ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলা, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল-ফয়সাল, মেডিকেল অফিসার ডা. দাউদ শরিফ, জেলা তথ্য অফিসার নারায়ন সরকার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ নেত্রকোণায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উক্ত অনুষ্ঠানে টাইফয়েড টিকা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এফপি/অআ