Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:২১ পিএম  (ভিজিটর : ১৫১)

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মাদকমুক্ত, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল,ক্রিকেট ব্যাট,ক্যারাম বোর্ড বিতরণ করেন অনীক মাহবুব চৌধুরী। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ক্লাসে খেলাধুলার সরঞ্জামাদি বিতরণ করেন জেলা ছাত্রদল সভাপতি ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্রদল সভাপতি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য-মাদকমুক্ত শিক্ষালয় গঠন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, সম্ভাবনাময় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং এই ক্রীড়াচর্চা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি অংশ। 

খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। বিদ্যালয় হবে মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি ক্যাম্পাস। উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রনেতার এই উদ্যোগ বিদ্যালয়ে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সুস্থ, সচেতন ও উৎসাহী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়ক হবে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝