Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

২৮ দফা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:২০ পিএম  (ভিজিটর : ৯৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ আগস্ট শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’

গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র।

অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি এই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

যেকোনো ধরনের বিতর্ক এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রণীত এই খসড়া ঘোষণাপত্রে ২৮টি দফা রয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থান হয়েছে।

প্রথম খসড়ায় অবশ্য বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝