Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৪২
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
শিরোনাম:

ইউপি সচিবকে অপহরণ ও পরিষদে তালা, বিএনপি’র ৬ নেতাকর্মী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:৫২ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ১০:৫৬ পিএম  (ভিজিটর : ১১৪)

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে ইউপি সচিবকে অপহরণ করার অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বিএনপি নেতা মহিদুল ইসলামসহ তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের কার্ডের তালিকায় পছন্দের লোকজনকে অন্তর্ভুক্ত করতে ইউপি সচিবকে চাপ দেন বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। কিন্তু সেই অনুরোধ না মানায় ২০-২৫ জন অনুসারী নিয়ে পরিষদে হাজির হন তিনি।

তারা ইউপি সচিব হাফিজুর রহমানকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যান, পরিষদ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং ভেতরে থাকা সেবাপ্রার্থী ও কর্মচারীদের আটকে রাখেন। পরে সচিবকে জোরপূর্বক শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে সেনাবাহিনী তাদের আটক করে এবং সচিবকে উদ্ধার করা হয়। দুই ঘণ্টা পর উপজেলা প্রশাসন ও পুলিশ তালা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পরিষদের তালা দেওয়ার ঘটনায় ৬ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, এটি একটি সরকারি অফিস। তালা দেওয়া ও সচিবকে অপহরণ করার ঘটনা গুরুতর অপরাধ। ব্যবস্থা নেওয়া হয়েছে।

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, দলীয়ভাবে প্রকৃত উপকারভোগীদের কিছু তালিকা দেওয়া হয়েছিল। সচিব তা গ্রহণ না করে ট্যাগ অফিসারের কথা বলেন। সচিবকে ইউএনওর কাছে নেওয়া হলেও ইউনিয়ন পরিষদে তালা দেওয়া ঠিক হয়নি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝