Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পবিত্র আশুরা আজ
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
শিরোনাম:

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ৪২৭)

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ভোলাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম ভোলা আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে সান্তাহার ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের ১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়।

এ মামলায় শনিবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ভোলাকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম ভোলাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝