Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

পিরোজপুরে নির্বাচন অফিসে দুদকের অভিযান, নথিপত্র সংগ্রহ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:০০ এএম  (ভিজিটর : ১০০)

‎পিরোজপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম, গ্রাহকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুপুর ১২টা থেকে দুপুর তিনটা পর্যন্ত পিরোজপুর জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে এই অভিযান। এ সময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক।

‎অভিযানে তিন সদস্য বিশিষ্ট এই দুদক টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

‎দুদক সূত্রে জানা যায়, গ্রাহকদের সেবা প্রদানে অনিয়ম ও সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়। এ সময় গ্রাহকদের করা অভিযোগের পর্যালোচনা করার জন্য নির্বাচন অফিস থেকে নথি পত্র সংগ্রহ করা হয়। এছাড়া এ সময় নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।

‎অভিযানের বিষয় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, দুদকের একটি টিম দুপুরে আমাদের এখানে আসেন। এ সময় তারা আমাদের এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন। তবে কোন অনিয়ম তারা পায়নি।

‎এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, গ্রাহকদের কিছু অভিযোগের ভিত্তিতে আমরা জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে একটি অভিযান পরিচালনা করেছি। গ্রাকদের অভিযোগ পর্যালোচনার জন্য সেখান থেকে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও পর্যালোচনা করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝