Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
পবিত্র আশুরা আজ
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
শিরোনাম:

সচিবালয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ১০২)

মঙ্গলবার (২৭ মে) সকালে সচিবালয়ের বাদামতলায় সরকারি কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। তাদের মূল দাবি—‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল, রেশন সুবিধা পুনরায় চালু এবং সচিবালয় ভাতা প্রদান।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর বলেন, “আমাদের দাবি স্পষ্ট—কেবিনেটে অনুমোদিত কালো আইন বাতিল করতে হবে।” তিনি জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলবে।

সকাল থেকে বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয় চত্বরে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভের প্রেক্ষিতে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৮টা থেকে পুলিশ, এপিবিএন, বিজিবি ও সোয়াট সদস্যরা মোতায়েন হন। সকাল ১০টা ২০ মিনিটে র‍্যাব সদস্যরাও যুক্ত হন। র‍্যাবের ডিএডি মো. সিরাজুল ইসলাম জানান, “সচিবালয়ের নিরাপত্তায় র‍্যাবের দুটি টিম টহল দিচ্ছে। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছি।”

সচিবালয়ের মূল ও অন্যান্য ফটকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মূল ফটকের সামনে সোয়াটের সাঁজোয়া যান এবং পুলিশের এপিসি কার দেখা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝