Dhaka, Saturday | 21 March 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 March 2026 | English
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫ জামাত
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন
শিরোনাম:

খুলনায় পরকীয়ার জেরে সাবেক স্ত্রীসহ ৪ জনকে গুলি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ৩১)

খুলনায় পরকীয়া সম্পর্কের জের ধরে একই পরিবারের ৪ জনকে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে লবনচরার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় কারাগারে থাকাকালে সন্ত্রাসী ইমরানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। 

৬ মাস আগে ফাহিমা তার পূর্বের স্বামী ইমরানকে ডিভোর্স দিয়ে রাশিদুলকে বিয়ে করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পরিবারের ওপর হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। 

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সকলকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝