Dhaka, Saturday | 21 March 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 March 2026 | English
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫ জামাত
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন
শিরোনাম:

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা শামস সুমন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিটর : ২৫)
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর মাটি থেকে যার সাংস্কৃতিক পথচলা শুরু হয়েছিল, সেই প্রিয় শহরেই চিরনিদ্রায় শায়িত হচ্ছেন একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তার তৃতীয় জানাজা শেষে হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করা হবে।

এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তার মরদেহ রাজশাহীতে আনা হয়।

পরিবারের সদস্যরা দেশে ফেরার পর আজ দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী।

শামস সুমন দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বিজ্ঞাপন নাটকের বাইরে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝