Dhaka, Saturday | 21 March 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 March 2026 | English
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫ জামাত
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন
শিরোনাম:

পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ৩৪)

পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ।

অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানে ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা এবং প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে একজনকে ২১ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধানে দুটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝