Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবায় একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ২৩৩)

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ক্যাম্পের। এতে অংশ নিচ্ছেন একই পরিবারের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপজেলার বাজিতপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প।

আগামী (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বানী এবং বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুজাউদৌলা।

এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন— ডা. মোঃ আতিকুল ইসলাম — নবজাতক ও শিশু বিশেষজ্ঞ(এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (শিশু), এমডি (শিশু), ডা. মোঃ আশিকুল ইসলাম — বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি, এফআইপিএম (ইন্ডিয়া), ইন্টারভেনশনাল ট্রেনিং (ইন্ডিয়া), এমএনপিএম মেম্বার (আমেরিকা), এএএনইএম মেম্বার (আমেরিকা), সহকারী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ), ডা. আলেয়া ফেরদৌস মুন্নী — ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (এন্ডোক্রাইনোলজি), সিসিডি (বারডেম), অ্যাডভান্স ট্রেনিং ইন এন্ডোক্রাইনোলজি, ইউএসএ)।

এই ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য শিশু রোগ, বাত-ব্যথা, শারীরিক পুনর্বাসন, ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন হরমোনজনিত সমস্যার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

চিকিৎসকদের মধ্যে বড় ভাই ডা. মোঃ আতিকুল ইসলাম, ছোট ভাই ডা. মোঃ আশিকুল ইসলাম এবং তার সহধর্মিণী ডা. আলেয়া ফেরদৌস মুন্নী। এর মধ্যে ডা. আতিকুল ইসলাম ও ডা. আশিকুল ইসলাম— দুজনই বাগাতিপাড়ার সন্তান।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে এলাকার সর্বসাধারণ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মেসার্স সানজিদা ফার্মেসি, বাজিতপুর স্কুল মোড়, বাগাতিপাড়া, নাটোর।

স্থানীয় একটি মাদ্রাসার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যে রোগী দেখার ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭২৩-৮৩৭৩৩০ নম্বরে।

আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এলাকার সকলকে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝