Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোচালকরা, যান চলাচল স্বাভাবিক

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম  (ভিজিটর : ৫২)

আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেলেন রাজধানীতে আন্দোলন করা ব্যাটারিচালিত রিকশাচালকরা। সড়ক ছাড়ার সময় তারা ঘোষণা দিয়েছেন— আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রির বন্ধের নির্দেশ না দিলে ১ ফেব্রুয়ারি দুই সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।  

সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ব্যাটারিচালিত রিকশাচালকরা একটি মিছিল নিয়ে উত্তর বাড্ডা থেকে রামপুরা গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। এ সময় তারা এই ঘোষণা দেন।

সড়ক ছাড়ার আগে আন্দোলনকারীরা বলেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আমরা দুই সিটি করপোরেশনকে সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে ১ ফেব্রুয়ারি দুই সিটি করপোরেশন ভবন ঘেরাও করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। 

এদিকে রিকশাচালকরা সড়ক ছেড়ে দিলে কুড়িল-রামপুর সড়কে প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন বলেন, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝