Dhaka, Monday | 5 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 5 October 2026 | English
শিরোনাম:

মহাদেবপুরে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩০ পিএম আপডেট: ৩০.১১.২০২৫ ১২:৪৯ পিএম  (ভিজিটর : ১০৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসায় আয়া পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে নিয়োগ বোর্ড গঠনের প্রস্তুতি চলাকালে বিক্ষুব্ধ গ্রামবাসীর বাধার মুখে ডিজি কার্যালয়ের প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, নিয়োগের আগেই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পলাশ তার স্ত্রী স্বপ্না খানমকে পদটি দেওয়ার জন্য ‘নির্বাচিত’ করে রেখেছিলেন। এ নিয়ে ৮ লাখ টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। স্বপ্না খানমকে পরীক্ষায় এগিয়ে দিতে সভাপতির আত্মীয় মিম আকতার ও পান্না আকতারকে ‘ডামি প্রার্থী’ হিসেবে রাখা হয়েছিল বলেও দাবি করেন তারা।

স্থানীয়রা জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিকেল ৩ টার দিকে ডিজির প্রতিনিধি মাদ্রাসায় পৌঁছান। তবে শতশত মানুষের চাপ ও ক্ষোভের মুখে এক ঘণ্টা পর তিনি নিয়োগ বোর্ড পরীক্ষা স্থগিত করেন। খবর পেয়ে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ মাদ্রাসা চত্বরে জড়ো হন।

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) ও নিয়োগ বোর্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের ক্ষোভের কারণেই আজকের বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝