Dhaka, Tuesday | 26 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 26 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:৪০ এএম  (ভিজিটর : ২১৮)

খুলনায় মৃত চারজন সরকারি কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও অপর দুইজন স্থায়ী অক্ষমতাজনিত (অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত) পরিবারকে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ চেক হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) অনুযায়ী বিভাগীয় আবেদন যাচাই-বাছাই ও সুপারিশ কমিটির সভার সুপারিশের আলোকে চারজন মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও অপর দুইজন স্থায়ী অক্ষমতাজনিত (অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত) পরিবারকে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ চেক হস্তান্তর করেন। এ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝