Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

দোহাজারীতে নির্মাণাধীন মসজিদে ৫ লক্ষ টাকা চাঁদা প্রদান বিএনপি প্রার্থী জসিমের

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ৪৮)

চট্টগ্রাম- ১৪ চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি অমান্য করে নগদ টাকা চাঁদা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ। 

(২৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলার দোহাজারী পৌরসভা সদরে নবনির্মিত দোহাজারী শাহী জামে মসজিদে নগদ ৫ লক্ষ টাকা চাঁদা প্রদান করেন। দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দীন সুমনের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে নগদ টাকাগুলো প্রদান করেন। নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীরা নগদ টাকা চাঁদা দিতে পারে কি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। নগদ টাকা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মাহাফুজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।

এ ব্যাপারে দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন বলেন, বৃহস্পতিবার সকালে ১১টার নির্মাণাধীন দোহাজারী শাহী জামে মসজিদে বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদ স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নগদ ৫ লাখ টাকা চাঁদা প্রদান করেন। নির্বাচনী প্রচারণা চলাকালে ধর্মীয়সহ কোন প্রতিষ্টানে চাঁদা প্রদান নির্বাচনী আচরণবিধি লঙন। এ ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে আশাকরি।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা মোঃ রাজিব হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থী কর্তৃক কোন প্রতিষ্টানে চাঁদা প্রদান নির্বাচনী আচরণবিধি লঙন। কোন প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগদ টাকা প্রদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে চন্দনাইশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝