Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

চন্দনাইশে বিএনপির দোয়া মাহফিলে নেতাকর্মীদের আনুষ্ঠানিক ভাবে যোগদান

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিটর : ৩৫)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বরকল ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বরকলের একটি কমিউনিটি সেন্টারে বরকল বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবকদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের হাত ধরে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

দোয়া মাহফিলে জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুরুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ ইকতিয়ার হোসেন, প্রকৌশলী মুজিবুর রহমান, বিএনপি নেতা, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম, আবদুল মাবুদ মাহাদু, নাছির সিকদার বরকল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরজু মিয়া, সদস্য সচিব ডা. সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা আরফান ইসলাম, শহীদুল ইসলাম, সেলিম আলদ্বীন।

বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এলডিপি থেকে বিএনপিতে দুই শতাধিক নেতা কর্মী যোগদান করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝