Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

চন্দনাইশে বিএনপির দোয়া মাহফিল, এলডিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম  (ভিজিটর : ৮৪)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। (১১ জানুয়ারি) রোববার রাতে দোহাজারীর একটি কমিউনিটি সেন্টারে দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবকদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের হাত ধরে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবদুস সালাম মিটু, দক্ষিণ জেলার সদস্য- ইফতিকার ইসলাম, মোজাম্মেল হক বেলাল, দেলোয়ার হোসেন, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোঃ কামাল উদ্দীন'র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিরাজ সওদাগর, দোহাজারী পৌরসভা যুবদল নেতা সুমন, আজগর, শাহজাহান, মোঃ জয়নাল, মাহফুজ, নুর আলম, সেলিম প্রমুখ।

যোগদানকৃত নেতা কর্মীরা হলেন দোহাজারী পৌর এলডিপির সিনিয়র সহ সভাপতি আনম সালেহ উদ্দিন, ৩ নং ওয়ার্ড এলডিপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, ৩ নং ওয়ার্ড গণতান্ত্রিক ওলামা দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর, ৩ নং ওয়ার্ড গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. আবছার, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকের মওলা, ৯ নং ওয়ার্ড গণতান্ত্রিক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাবেক আহ্বায়ক আবু তাহের, দোহাজারী গণতান্ত্রিক শ্রমীকদলের সহ সভাপতি আকাশ, দোহাজারী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো মাসুদ প্রমূখ। 

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝