Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

চন্দনাইশে অবৈধ পুকুর খনন অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম  (ভিজিটর : ২৮৮)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় সরকারি অনুমতি ছাড়া পুকুর খনন করে মাটি ইটভাটায় সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি পিকআপ/ডাম্পার ট্রাক জব্দ করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, কবরস্থান ভরাটের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর পুকুর খননের আবেদন করা হলেও চূড়ান্ত অনুমোদন না পাওয়ার আগেই খনন কার্যক্রম শুরু করা হয়। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। অভিযান কালে অনুমতিবিহীনভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের প্রমাণ পাওয়ায় ট্রাক দুটি জব্দ করা হয় এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, “আবেদন করলেই কেউ আইন ভঙ্গ করতে পারে না। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া পুকুর খনন ও মাটি পরিবহন সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝