Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

সারিয়াকান্দিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠির উন্নয়নে ছাগল ও উপকরণ বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম  (ভিজিটর : ১২২)

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক জীবন মানোন্নয়ন লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ছাগল ও উপকরণ বিতরণ করেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, প্রাণীসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন, সমাজসেবা অফিসার আব্দুল আলিম, ভেটেরিনারি সার্জন ডাঃ এ জেড এম খালেদ জুলফিকার, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ তমাল মাহমুদ।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী যুব উন্নয়ন সংস্থার সভাপতি অনিক সরকার, জাতীয় আদিবাসি পরিষদ সারিয়াকান্দি শাখার   সভাপতি শ্রী রঞ্জিত বর্মন, বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক শ্রী নিখিল চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানে ৮১ জন সুফল ভোগীর মাঝে জন প্রতি ২ টি করে ছাগল, ১ বস্তা করে ফিট, ৫ টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝