Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

মাগুরা শালিখায় জাতীয় সমাজসেবা দিবস পালন

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ৩৯)

মাগুরার শালিখা উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটির প্রতিপাদ্য “প্রযুক্তি ও সমতায়, কল্লাণ ও মমতায়, আস্থা আজ সমাজ সেবায় ” এ উপলক্ষে (৩ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন৷তিনি বলেন, উপজেলা সমাজসেবার আওতায় ভাতাভূগী সহায়তা ছাড়াও অনেকে ব্যবসা-বাণিজ্য ও পশু পালন করে স্বাবলম্বী হয়েছেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, আইডিয়াল কল্লাণ সংস্থার সমন্বয়কারী মোঃ ফিরোজ কবির, সহকারি সমন্বয়কারী মোঃ আলম হোসেন, মুন্সি জিন্নাত আলী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, উপজেলায় দুস্থ্য অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা নারী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ মোট ১৭ হাজার ৬৮৩ জন ভাতাভূগী রয়েছে। এছাড়া সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মোট ৫৪টি জনহিতকর কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজসেবা নিরলস কাজ করে যাচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝