Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

‎রংপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:২১ পিএম  (ভিজিটর : ৬৬)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা।

‎‎

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের নিকট থেকে রংপুর ১ আসন থেকে দলের জেলা সভাপতি এটিএম আতাউজ্জামান বাবু ও রংপুর সদর-৩ আসন থেকে মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ সময় রংপুর-১ আসনের প্রার্থী আতাউজ্জামান বাবু বলেন, বিপ্লব পরবর্তী ইসলামী গণজোয়ারে হাতপাখা প্রতীকে বিজয়ী হয়ে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ করা হবে।


অপরদিকে রংপুর সদর-৩ আসনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল বলেন, জাপার দুর্গ ভেঙ্গে ভোট বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাটি করতে এবার প্রস্তুত ভোটাররা। বিজয়ের পর রংপুরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দেন এই প্রার্থী।


উল্লেথ্য-এর আগে বুধবার রংপুর সদর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝