Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ এএম  (ভিজিটর : ১৩৬)

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। গত কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ঘর থেকে ৯ ডিগ্রির ঘরে নেমে গেছে।


ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। তাই বাড়ছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা ।


এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।


সদরের ভ্যানচালক জানান, এই কনকনে শীতে সকালে ভ্যান নিয়ে বের হওয়া যায় না। এতে আমাদের মতো খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ শুরু হয়েছে।


পাথর শ্রমিক মিজানুর রহমান জানান, সকালে ঠান্ডা পানিতে পাথর তুলতে ভীষণ কষ্ট হয়। পরিবারের কথা ভেবেই এই ঠান্ডার মাঝেও মহানন্দা নদীতে পাথর তুলতে হয়। কী আর করার আছে?


তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রির ঘরে নেমে গেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝