সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
অভিযান চলাকালে সরেজমিনে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অভিযুক্ত শ্যামল চন্দ্র সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
এফপি/অ