Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম  (ভিজিটর : ৭৫)

চাটখিলে পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর কার্যালয়ে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সরকারি কর্মচারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন, বেসিক বেতন ন্যূনতম ৩৫ হাজার টাকা নির্ধারণ, গ্রেড সংখ্যা হ্রাস করে বৈষম্য দূরীকরণ, পোস্ট বাতিল করে শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহালের দাবিতে এ মানববন্ধন।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারী মোঃ আব্দুল হাই, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ছাইফ উদ্দিন প্রমুখ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝