Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

রাজশাহীতে হিমাগারে তিনজনকে নির্যাতন

প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:০৭ পিএম  (ভিজিটর : ১০১)

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়েছে।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর উপকণ্ঠ বায়া এলাকায় এ ঘটনা ঘটে।


মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা একটি কক্ষে হিমাগারের দুই কর্মচারীকে আটকে রেখেছেন। এছাড়া অফিস কক্ষে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে।


এদিকে আহত অবস্থায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। আহত কিশোরী জানিয়েছেন, আলপিন দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।


এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হিমাগারটি ঘিরে রেখেছেন। এ নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত উত্তেজনা ছিল। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত আটক করে নিয়ে যাওয়ার দাবি করছেন। তবে হামলার আশঙ্কায় পুলিশ তাদের বের করছেন না।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝