Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

জয়পুরহাটে মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ এএম  (ভিজিটর : ৮৫)

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সদস্যরা। রবিবার, (৫ অক্টোবর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ওয়াজেদ।


আটককৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও জয়পুরহাট সদরের নারায়ণপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে স্মৃতি আখতার রুমি (৪৪) বলে জানাগেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওগাঁর জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফারুক হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি আখতার রুমিকে আটক করা হয়েছে। গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প এর তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ঘটনাস্থলেই ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের করা হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝