Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে নিহত-১,আহত-১

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:০৯ পিএম  (ভিজিটর : ১৭২)

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫) । আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে এঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।


সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান,কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। এসময় পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় আসলে পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলি কাত হয়ে উল্টে যায়।


এতে ট্রলির উপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন। এছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পাঠালে পথিমধ্যে অসীমের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝