Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পিএম  (ভিজিটর : ১৪৭)

জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র(৪০) নামের এক যুবকের মৃত্য হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন হতে ১শ গজ উত্তরের এ দূর্ঘটনা ঘটে।

পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নিলমুনি চন্দ্রের পুত্র।

স্থানীয়রা জানায়, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে ষ্টেশন সংলগ্ন রেল লাইনের উপর ঘোরাফেরা করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। 

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝