Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

পাওয়ার গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎবিচ্ছিন্ন সাতক্ষীরা

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ৮২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরা বিদ্যুতের মূল পাওয়‌ার গ্রিড স্টেশ‌নে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে।

এতে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টা থে‌কে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশ‌নের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা পাওয়ার গ্রিড স্টেশ‌নের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হ‌বে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজ কর্ম ব্যাহত হ‌চ্ছে।

এফপি/ অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝